বাসিলে ভালো বিরহ কোথায়?
কোথায় দুঃখ, কোথায় বেদনা?
ভালোবাসা যেন সুখের সূত্র,
বিশ্বের সব সুখের দ্যোতনা।
যদি ছুঁয়ে যায় হৃদয়তলে,
সিক্ত হবেই প্রেম-সলিলে;
উতলা হৃদয় মিলিলে সবে,
জাগে সে প্রীতি সুখের অনুভবে।
যে জন জানে না বাসিতে ভালো,
কেমনে জ্বালিবে সুখের আলো?
তপ্ত হৃদয়ের নিদাঘ তাপে—
মজে সে জীবন দুখের পাকে।
সৃজিত জগৎ প্রেমের সুরে,
মধুর আবেশ হৃদয় জুড়ে;
ফুটিছে কুসুম প্রেমের পরশে,
হাসিছে অবনী প্রেমের হরষে।

৬

মন্তব্য করতে ক্লিক করুন