Amarendra sen

কবিতা - ভালোবেসে কে চায় কাঁদিতে

Amarendra sen
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ গান, প্রেমের কবিতা

ভালোবেসে সখী, কে চায় কাঁদিতে?
এ জগতে সবাই চায় সুখে হাসিতে।
যদি কেউ বাসে ভালো—
লাগে যেন সুখের আলো;
সব দুঃখ ভুলে, আনন্দে দুলে,
নয়ন মুছে, হৃদয় ভরে হাসিতে।
ভালোবেসে দুঃখ গেলে ভেসে—
যদি না থামে চোখের জল;
সে তো নয় বেদনার অশ্রু—
উতল হিয়ার সুখ অবিরল।
এ মনে লাগে না ভালো একলা থাকতে,
যারে ভালো লাগে মন চায় কাছে রাখতে।

পরে পড়বো
১৪৭
মন্তব্য করতে ক্লিক করুন