Amarendra sen

কবিতা - ছোট্ট ফুল

Amarendra sen
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ প্রেমের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আমি বনের মাঝে ছোট্ট অজানা ফুল
ফুটে উঠি বেলা হলে পাঁপড়ি মেলে,
চারাগাছে ছোট শাখে পাতার মাঝে
ভালোবাসা দিয়ে রেখেছিলো বেঁধে মুকুল।
কত সুন্দর কত বিশাল তরু উদ্যান মাঝে
কত অপরূপ ফুল নব কিশলয় বিরাজে,
তবু কত অলি আমার কাছে আসে-
নীলাকাশ আমারে দেখে সদা হাসে;
আমারে সবাই এতো ভালোবেসে
ছোট বলে তুচ্ছ করেনা কেউ পরিহাসে।
দেখ যেথা আছে শুধু ভালোবাসা-
সবার তরে সবাই যেথা বাঁচিতে চাই,
যেথা আছে সরল জীবনের সুখ বন্ধন
ক্ষুদ্র অহংকারে কারো মলিন হয়না মন;
ছোট বড়ো হিসাবের নেই কোনো মূল
বিভেদ এসে রয়না বসে হয়না বড়ো হওয়ার ভুল।

পরে পড়বো
১১৭
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন