Amarendra sen

কবিতা - এস হৃদয়ের কুসুম বনে

Amarendra sen
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

স তুমি হৃদয়ের কুসুম বনে,
এস মোর প্রিয় গোপনে।
তোমার লাগিয়া বসিয়া আছি—
বাজে তব বেণু মনের বনে।
দিনের কাজে মনের মাঝে
তোমার বেণু নিতি বাজে,
নহে বৃন্দাবনে, নহে নিধুবনে—
বাজে নিতি মনের গহনে।
যখন তোমার মোহন বেণু
ছুঁয়ে যায় আমার হৃদয় রেণু,
প্রেমের কুসুম ফুটায় নিতি—
সুবাস ভাসে প্রাণে মনে।
থাকো তুমি হৃদয়ে শ্যাম
আমার প্রিয় হয়ে চিরদিন,
তোমার পরশে হৃদয় হরষে
ভুলে যাব আমি দিন-হীন।
সুখের কুসুম সদা ফুটিবে মনে
আনন্দে মন মাতিবে ভুবনে,
দুঃখের পরশ রবে না আর—
থাক যদি শ্যাম প্রাণ-মনে।

পরে পড়বো
২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন