জীবনের শুরু পঞ্চভূতের সাযুজ্যে
ভাবনার উত্থান মন বুদ্ধি
চিন্তার প্রত্যুত্থিত সন্দীপনী হতে
মস্তিষ্কের ক্ষীরসাগর মন্থনে পঞ্চাগ্নির প্রাবল্যে
ক্ষুরধার বুদ্ধির খাজাঞ্চি স্বার্থমগ্ন জীব —–
সূর্যের আলোর মতো তূরীও গতিতে বিনা বাধায়
শত শত কোটি আলোক বর্ষ দূরে
হয়তো পৌঁছে যেত সেই পথে –!!
কিন্তু ধরণীর জীবনের ভগ্নস্তুপ থেকে
ছুটে আসে বাঁচার অবিরাম আর্তনাদ
তপ্ত নিঃস্বাস প্রখর সূর্যকেও
পলকে করে দিতে চায় ছারখার —
আলস্যে ঘুম ভাঙা রাঙা প্রভাত
প্রাচুর্যের বিলাসিতায় চুটকি বাজায় অকিঞ্চন সৃষ্টির ভার ,
এদিকে অভুক্ত কবির ভাবনা
শীতঘুমে জেগেরয় কালরাত।
প্রাচুর্যে ভরা অপূর্ণ আশার ভুজঙ্গ ফনা
সবুজ পৃথিবীর গায়ে ছোবলের ঘায়ে
এঁকে দেয় লাল লোহিত রক্তের কণা ;
বঞ্চনার একফালি আবর্জনা
রূপ চৰ্চিত পৃথিবীর নিঃসীম আঁধারে ঘেরা স্তুপ
কুলীনের কুট কৌশল
মসৃন পৃথিবীর শহরের নিচে পুতি গন্ধময় লুকানো বারুদ।
কামনা বিলাসী রক্তচোষা হাঙ্গর বুড়িয়ে যায় বিলাসিতায় আশায়
পবার আর্তনাদে শৃঙ্গী নিঃস্ব উর্জা
নরকের দিকে ছুটে যায় করে সীমা পার
নিজ হাতে খুলে মৃত্যুর দ্বাড়।
কবিতা - জীবনের ভগ্নস্তুপ
Amarendra sen
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
৬০

মন্তব্য করতে ক্লিক করুন