Amarendra sen

কবিতা - যদি আসি ফিরে

Amarendra sen
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

পরজনমে যদি আসি ফিরে
চিনিবেকি অচেনা মোরে ,
এই তনুদেহ এই আঁখি রবেনা এমনি
শুধু এই মন, রহিবে পরে ।
পারিনি করিতে চেয়েছিনু কত যে কি
জাগে মনে শুধু বেদনার ঝড়ে,
কত আশা কত নিরাশা সুখ বেদনা
স্মৃতি হয়ে আছে হৃদযের নীড়ে ।
যদি কখনো অচেনা হয়ে আসি ফিরে
পুরানো সেই চেনা কুটিরে ,
যেথায় আমার হৃদয়ের স্মৃতি সব
রয়েছে মিশে তোমাদের ঘিরে ।
রজনী গন্ধা এমনি রাতে ভাসিয়ে দিও গন্ধ
করোনা যেন নিরানন্দ মোরে,
হৃদয়ের যত ভালোবাসা আঁখিজলে ভিজায়ে
রাখিব তোমারে সতেজ করে ;
ফুটায়ে তুলিও রাতের স্বপ্ন ভরা ফুল গুলি
সুখ জাগরণের নিশি ভোরে ,
কেটে যাবে দিন আনন্দ সুরভে ভাসি
ভুলে যাবো অতীত সুখের ঝড়ে ।

পরে পড়বো
২৫৪
মন্তব্য করতে ক্লিক করুন