Amarendra sen

কবিতা - যদি মনে আসে

Amarendra sen
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ প্রেমের কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা

যদি মনে আসে কোনোদিন,
আবার ডেকে নিও মোরে;
একদিন যেমন ছিলেম প্রিয়,
আবার তেমনি করে নিও।

যে হৃদয় দিয়ে বেসেছিলে ভালো,
সেই হৃদয় তো আজও আছে বুকের ভেতরে—
শুধু ডেকে নিও সেই সময়কে একবার ,
আর ভালবেসে মনে মনে স্মরিও মোরে ।

আমি তো আছি সেই আগেরই মতো,
তুমি কেন আজ বদলে গেলে এতো?
ঝড় আসে, আবার ঝড় চলে যায়,
জীবন তো আগেরই মতো পরে রয়;
আমি তো বদলে যাইনি একেবারে ,
আগেরই মতো আজও খুঁজি তোমারে।

পরে পড়বো
৫১
মন্তব্য করতে ক্লিক করুন