Amarendra sen

কবিতা - যখন আমি রইবনা স্মরিও আমার গান

Amarendra sen
মঙ্গলবার, ২১ মে ২০২৪ গান, প্রেমের কবিতা

যখন আমি রইব না প্রিয়,
তখন স্মরিয়ো আমার গান।
দিনের শেষে ক্লান্তি এসে
যখন শান্তি খোঁজে প্রাণ,
তখন স্মরিয়ো আমার গান।
চেয়ে চেয়ে আকাশ পানে
সন্ধ্যাতারার কানে কানে
মনের কথা বলতে গিয়ে
যদি ব্যথায় ভরে প্রাণ,
তখন স্মরিয়ো আমার গান।
যদি কখনো একলা বসে
তোমার চোখে ওঠে ভেসে—
ভুলে যাওয়া আমার মুখের হাসি
কিবা আমার বেদনার অভিমান,
তখন স্মরিয়ো আমার গান।
যদি আমায় ভুলেও যাও
স্মরণ যদি করতে না চাও,
গানের সুরে হৃদয় পুরে
জাগাবে আবার স্মৃতির টান,
তখন স্মরিয়ো আমার গান।
যখন রাতের কুসুম ফুটে ওঠে
বাতাসে ভেসে আসে ছুটে
তোমার পাশে ফুলের মধুর ঘ্রাণ,
যদি ঘুমের চোখে স্বপ্ন দেখে
চমকে ওঠে কোমল তোমার প্রাণ,
তখন স্মরিয়ো আমার গান।

পরে পড়বো
৪৯৬
আবৃত্তি করেছেন: অনির্বাণ মুখার্জি
মন্তব্য করতে ক্লিক করুন