কবিতা — কেমনে সাধিব তোমারে গোপনে

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ আধ্যাত্মিক কবিতা

হৃদয়-বসন্তের মধুর-বনে
মানস-কুসুম ফুটিল মনে।
হে সখা তোমারে খুঁজিয়া ফিরি
জনমের বিরহ লইয়া ভুবনে।
মুকুলিত মাধবীর মধুর সুবাস
যেমন মিশে যায় সন্ধ্যার সমীরণে,
আকুল হিয়া তোমারে খুঁজিয়া
মরিতে চাহে মধুর মিলনে।
প্রিয় তব আছে শুধু বিলাসিনী রাই,
রূপে-গুণে যার কোনো সীমা নাই;
আমি অতি দীন রূপগুণহীন
সাধিব কেমনে তোমারে ভুলায়ে গোপনে?

৪৯৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা