কবিতা — খুঁজে বেড়াই

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

খুঁজে বেড়াই রসদ,

জীবনের ঘূর্ণিপাকে—

যদি কভু পেয়ে যাই?

বাঁচার নতুন পথ।

একঘেয়ে হয়ে যায়

চেনা গলি সব;

খুব বিস্বাদ লাগে!

যদিও পুরনো আচার,

তবুও স্বাদ নেই তার।

কত আসে নববর্ষ,

কাগজের ফুলের হর্ষ।

ফোটে ফুল কত,

মাঘের পরে আসে ফাল্গুন;

মনের কোকিল আনন্দ হলেও

গান গায় সেই একই সুরে —

ভাঙা হৃদয়ের ভৃঙ্গের সাথে

করে শুধু গুনগুন।

একই মধুর গন্ধ,

মনের ভাবনার দ্বার

হয়ে যায় বন্দ।

খুঁজে বেড়াই রসদ—

চিরাচরিতের শৃঙ্খল ভেঙে

নতুন বাঁচার পথ।

৫৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা