তোমায় ভালোবেসে নদী,
দেখেও তোমার ভাঙা চর,
জীবন প্রেমের অন্ধ মোহে,
বাঁধি সেথায় মাটির ঘর।
সেতো কেবল ভেঙে যায়,
মাটির ঘর বালির চড়ায়,
ভাঙা প্রেমে মজে রয়ে,
কতো জনম যে- চলে যায়।
তুমি তো নদী শুধু বয়ে চল,
ভরা স্রোতের টানে কলকল,
সাগরে গিয়ে ঘুমাও সুখে,
স্থান নিয়ে পরমের বুকে;
আমি রই পড়ে প্রেমের ঘোরে,
সেই ভাঙা বালুর চরে একা,
সময় কোথায় তোমার নদী—
পিছনে ফিরে আমায় দেখা।