Amarendra sen

কবিতা - কোথায় সময় নদী পিছে ফিরিয়া দেখা-1

Amarendra sen
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

তোমায় ভালোবাসি নদী
তোমার ভাঙা মাটির চর ,
তোমার ভাঙা প্রেম লয়ে
আমি বেঁধেছি মাটির ঘর।
বছর বছর ভেঙে যায়
মাটির ঘর বালির চড়ায়,
তবু ভাঙা প্রেমে মজে রই
সুখের স্রোতে ভেসে যায়।
তুমিতো নদী বয়ে চলো
স্রোতের টানে কলকল ,
সাগরেরে যখন পাও সুখে
ঘুমাও তুমি পরমের বুকে ;
আমিতো পরে রই হেথা
ভাঙা বালুর চরে একা,
সময় তোমার কোথায় নদী
একবার পিছে ফিরে দেখা ।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন