Amarendra sen

কবিতা - কত সাধ ছিল মনে

Amarendra sen
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

কত সাধ করে বেসেছিলাম তোমারে ভালো
সাথে রইবে জীবনে মোর ভাসবে সুখের আলো।
কোথায় হারিয়ে গেলে আমারে কিছু না বলে
বিরাট পৃথিবীতে খুঁজি একা জীবন শূন্যাচলে।
যদি মিশে গেছো চাঁদের আলোয় দূর আকাশে
পূর্ণিমা রাতে জোছনার সাথে যবে চাঁদ হাসে ,
চাইবো তোমারে ফিরে বদলে মোর জীবন চাইলেও ভালো
তুমি যে ছিলে মোর জীবনের দিন রাত্রির আলো ;
মোর সাথে নিশি যবে শিশিরআঁখিজলে কাঁদিলো
রজনীগন্ধার বেদনায় রাতের আঁধারে সুবাস ভাসিলো।।

পরে পড়বো
১১১
মন্তব্য করতে ক্লিক করুন