Amarendra sen

কবিতা - লিখিছে বিরহ মনের রেখা

Amarendra sen
রবিবার, ১০ আগস্ট ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

এমন রাতে নিশি জাগি একা,
যদি সুখের ঘুম আসতো—
যদি স্বপ্ন-চোখে মন ভাসতো,
হয়তো তোমায় পেতাম দেখা।
ফুটেছে রাতে মধুর কামিনী,
আমারি মত জাগিছে যামিনী;
সুবাস তাঁর করেছে বাতাসে ভর—
জুটেছে এসে সাধের মধুকর।
আজি মধুর রাতে চাঁদের হাসি যায় ভেসে,
মনের ভেলা বেড়ায় ভেসে হেসে হেসে ;
খুঁজে না পেয়ে তোমার দেখা—
লিখিছে বিরহ হৃদয়ে মনের রেখা।

পরে পড়বো
১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন