Amarendra sen

কবিতা - মনের বনে একলা যবে

Amarendra sen
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

মনের বনে একলা যবে
ছিলেম খুশি সুখের ভবে।
সকল ভুলে আপন কূলে
গাইছিলুম আনন্দের গান;
আমার ভুবন ছিল ভরে—
শুধু তখন স্বপ্ন-সুখের ঘ্রাণ।
একলা সুখের তরী বয়ে,
সুখী ছিলাম একলা নেয়ে;
কে ভেদ করল একলাপুরি,
কেমনে হলো অমূল্য ধন চুরি?
ভুলে গেল সেই সুখের গান—
আমার গোপন হৃদয়-প্রাণ।।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন