কবিতা — মনের আয়নায়

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

যদি মনের মতো হয়— তেঁতুলও টক নয়,
মনের জলে গুলি দিয়ে ভাবের রঙ তুলি;
ভালো-মন্দ লাগার—
রঙ দিয়ে হয় বিচার।

সুন্দর হলেও লাগতে পারে খুব কুৎসিত,
ভালোলাগার দুয়ারে যদি মন কাটে সিঁদ;
মনের আয়না চায়— নিজে ইচ্ছে মতো করে,
লাগাতে ভালো সব— ভেঙে-চুরে মেপে গড়ে।

যদি না লাগে মাপে—
মন দূরে সরে থাকে;
মনের খেয়ালে সকলি ভালো-মন্দের বিচার,
কত রূপ কত গুণ— মন খোঁজে কবে কার!

৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা