সুখে বাঁচার একটাই পথ এই পৃথিবীতে
আহরীতে হবে বাঁচার জ্ঞান,
ইপ্সিত হয়না লাভ রহিলে জ্ঞানের অভাব
কর্মেলব্ধ জ্ঞান প্রকৃত ধ্যান ।
পরিবেশ নিয়ে সুখে থাকার উপায় বাঁচার
এছাড়া ধর্মের পরিচয় নেই আর,
যে কর্ম ভাবনায় আছে বৃদ্ধির জ্ঞান
মানুষেরে করে মহীয়ান ,
সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবনে উন্নতি এনে
জীবনেরে করে সুমহান।
বিভেদ যেথায় বুঝবে অধর্ম আছে সেথায়
ধর্ম শেখায় সাম্যের গান ,
জ্ঞানের আলোকে সবারে লয়ে ক্ষুদ্র জীবনে
মানবেরে করে মহান ।
রবিরশ্মির মতো মুছায়ে অজ্ঞান আধার
জ্ঞানালোকে সবারই হোক স্নান
পুন্য হোক- মুছে যাক পাপ চিরতরে
হোক মানব জীবন সুমহান।