দেখিয়া কেবলি নয়নে হেন,
বিয়োগ-বিধুরা হয়েছি কেন?
ছিল কি ললাটে এমনি লেখা—
হবে যে তোমারে প্রথম দেখা।
হৃদয় যাহারে খুঁজিছে সদা,
পাব যে তাহারে আসিয়া হেথা;
দেখিয়া তাহারে আঁখির ’পরে,
নিশির স্বপন জাগে অন্তরে।
মনের পাষাণ গলিয়া ঝরে,
হৃদয়-নির্ঝরে রুধিতে নারে।
এমনি আশিস দিও গো মোরে,
দেখেছি যাহারে প্রণয় প্রাতে—
হয় যেন সে আমারই সখা,
জীবন-যৌবন জ্যোৎস্না রাতে।
তোমারি লাগিয়া রেখেছি এঁকে,
যৌবন নিশির স্বপন দেখে;
সুখের সকল মুকুল দল—
ফুটায়ে প্রিয়, করিও সফল।

মন্তব্য করতে ক্লিক করুন