Amarendra sen

কবিতা - শ্যামের বাঁশি

Amarendra sen
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ গান, বিরহের কবিতা

আধো রাত বাঁকা চাঁদ
জ্যোৎস্না এলো কোই,
এমন রাতে শ্যামের বাঁশি
ভেসে আসে সই।
বলোনা চাঁদেরে হাসিতে
মন মানেনা বাঁশিতে
কালো মেঘ আধো রাত
কেমনে খুঁজি সই ।
ফুলের গন্ধ ভেসে যায়
মন ভ্রমরা হতে চায়
এমন বাঁশি শুনে রাতে
কেমনে একা রই।

পরে পড়বো
১৩৭
মন্তব্য করতে ক্লিক করুন