Amarendra sen

কবিতা - স্মৃতি শুধু বেদনা

Amarendra sen
শনিবার, ১৮ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

কোথায় সেই সুখের দিনগুলি
কোথায় সেই প্রিয়জন
সেই আনন্দমাখা সময়গুলি
আজ নিশির স্বপন।

স্মৃতি কেন সেই দিনগুলি
আজ স্মরাও মোরে
সেই প্রিয়জন আনন্দের ক্ষণ
আর আসবে কি ফিরে?

কেন স্মৃতি ফিরে আস বাড়ে বাড়ে
হৃদয়ের নীড়ে,
কেন শুধু দেখা দাও অস্পৃশ্য হয়ে
ভাবনার আবেগ ঘিরে।
ফিরে পেতে চাই অতীতেরে
সেই প্রিয়জনে
হারায়ে গিয়ে অতীতে হয়েছে যারা
আছে শুধু মনে।

আগেরই মতো করে চাই তাদের
এই মর্ত লোকে
ভুলে যাই ধরণীতে তারা আজ নাই
আছে শুধু স্মৃতির চোখে।

তৃষিত হিয়া খুঁজিতে চায় ধরণী ঘুরিয়া
মথিয়া জনমের আশে
মরুচিকার মতো বেদনার হিল্লোলে
তারা শুধু স্মৃতিনিরে ভাসে।

আশা শুধু একবার সঙ্গ করিবার
লইয়া বাহুপাশ
বিলাইয়া যত সুখ আছে ধরণীতে
মিটাইবো হৃদয়ের আশ।

অতীত হয়েছে যারা আসবেনা ফিরে
এই মরণের ধরাতল
স্মৃতি তুমি কি শুধু চোখের জল
বেদনার কষাঘাত বিষাদ গড়ল ?

যে দিন যে সময় চলে যায় হ্যায়
আসেনা কখনো ফিরে
শুধু স্মৃতি হয়ে রয়ে যায় মনের
অতল অস্পর্শ গভীরে।
অবুঝ মন ছুটে যায় বাড়ে বাড়ে
তোমার দুয়ারে
হৃদয়কোণ নিরুপায় বিবশ বিজন
যেথা নেই কেউ বোঝাবারে।

অতীতের স্মৃতি না চাহিলেও মনে
ভেসে ওঠে বাড়ে বাড়ে
করুণনয়নতলে ভোরে ওঠে আঁখিজলে
কাতর হৃদয় হারানোর হাহাকারে।

পরে পড়বো
৩২৪
মন্তব্য করতে ক্লিক করুন