Amarendra sen

কবিতা - সময়ের প্রজাপতি

Amarendra sen
সোমবার, ২৩ মার্চ ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

সময়ের প্রজাপতি চুরি করে নিয়ে যায়,
আছে করা জীবনে যত রঙ সব;
শান্ত ঝড়ের চুরি ভাঙে না ঘরের কড়ি ,
ওঠে না কেঁপে সাজানো টেবিলের টব।

ছেড়ে দিয়ে যায় ঘুণপোকা—
কণায় কণায়, রক্ত-শিরায়;
স্রষ্টাকে দিয়ে নিষ্ঠুর প্রতিজ্ঞা বুকে নিয়ে ,
চুরি করে মাতায় বাঁধাহীন সৃষ্টির উৎসব ।

আজ তুমি সুন্দর ফুলের মতো,
সকালের প্রিয় সাথী ভাবনার শত প্রজাপতি;
তবু ধীরে ঘুণ খেয়ে যাবে রক্ত মাংস সব,
নবীনের সাথে হবে যে তার ভীষণ প্রমোদ।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন