Amarendra sen

কবিতা - মোহিনী সন্ধ্যা

Amarendra sen
শনিবার, ১১ মে ২০২৪ প্রকৃতির কবিতা

গোধূলি লগ্ন হয়েছি মগ্ন
নয়ন পলকহীন,
মেঘের ভেলায় রবি ডুবে যায়—
শেষ হলো যে দিন।
দিগন্তে লাগে রক্তরেখা
আকাশে লাজুক হাসি,
মিষ্টি আলোর কালোচুলে
সন্ধ্যা নামিল আসি।

আকাশ বাতাস ধরণীর শ্বাস
তরু নদী-নীর জল,
মৃদু আলো-আঁধারে রোমাঞ্চিত—
মোহিত মুগ্ধ নিশ্চল।
মুগ্ধ নয়নে নীরব বয়ানে
চেয়ে আছি আকাশের পানে,
মন্দ্র মধুর মায়াবী সুর—
উঠল বেজে সন্ধ্যার আগমনে।

পরে পড়বো
১৮৬৬
মন্তব্য করতে ক্লিক করুন