Amarendra sen

কবিতা - তোমার ভরসা

Amarendra sen
মঙ্গলবার, ২১ মে ২০২৪ আধ্যাত্মিক কবিতা

তোমার চোখের শান্ত ভাষা
আর হৃদয়ের অতল ভালোবাসা,
আমার জীবনে কঠিন ভুবনে
জাগিয়ে রাখে বাঁচার আশা।
এই আশা আর এই ভরসা
থাকুক অটুট জীবন ভরে,
দুঃখ বিষাদ যত আছে সব
যাক মুছে যাক তোমায় স্মরে।
পূজার ফুলের অঞ্জলি সম
হৃদয় তলে পরাণ মম,
রাখিয়া সাথে তোমার ভরসা
মাগি চরণ তব দুঃখ নাশা।

29/03/24

পরে পড়বো
৭৭৮
মন্তব্য করতে ক্লিক করুন