Amarendra sen

কবিতা - তোমায় ভালোবাসতেই আমার আনন্দ

Amarendra sen

তোমায় ভালোবাসতেই আমার আনন্দ,
ভালোবাসাই করেছে হৃদয়কে সুনন্দ।
জীবনপথে নিত্য ভাঙা-গড়ার রথে
ব্যাকুল হিয়াকে করেছ নির্মল প্রশান্ত।
আমি চাই না কভু সেই ভালোবাসা—
যা এনে দেয় ক্ষণিকের সুখ সুমন্দ;
চাওয়া-পাওয়ার চিরন্তন হৃৎ-স্পন্দ,
আনে বয়ে আস্বাদনের অন্তে নিরানন্দ।
ভালোবেসে যদি জীবনে পারি দিতে
হৃদয়ের সব ভালো লাগার নিষ্যন্দ;
পাওয়া-মুক্তি পেয়ে আসবে হৃদয়ে—
ভালোবাসার নির্মাল্য, জীবন সুখানন্দ।

পরে পড়বো
২৭৭
মন্তব্য করতে ক্লিক করুন