কবিতা — তুমি কি ভালবাসবেনা

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ গান, প্রেমের কবিতা

যদি কাছে নাই আসি, ভালো নাই বাসি
তুমি কি তবে ভালোবাসবেনা মোরে?
আকাশের চাঁদ থাকে সেই কত দূরে
সে কি মানা করে ভালোবাসতে তারে?

সে তো দূর হতে হৃদয় করে থাকে জয়
কে না ভালোবাসে তারে রয়ে ধরা-পরে?
রাতের আঁধারে তারারা পথ দেখায়
দূরে থেকেও কত ভালোবাসা যায় ;

আমি তো আছি কাছাকাছি মাটির পরে
একবার ভালোবেসে দেখো না হৃদয় ভরে?

৯৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা