কবিতা — মিনতি আমার রেখো

সোমবার, ০৪ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

যেভাবে
টিকিট চেকার, রাগী প্যাসেঞ্জার
জুতো পালিশওয়ালা আর চা বিক্রেতার
হাঁকডাক এড়িয়ে
ভিড়ের ট্রেনে অন্ধ বাউলের
কণ্ঠে আসে গান
ভালোবাসা
যদি এসো
অতখানি মগ্ন হয়ে এসো

৮৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা