সারাদিন অনবরত জল ঝরছে,
‎এক স্নিগ্ধ পানি আমার উপর পড়ছে।
‎বৃষ্টির পানিতে নদী-পুকুর নাচছে,
‎রাস্তা দিয়ে জল বয়ে আসছে।

‎মেঘের কান্নার ছলে
‎আকাশ থেকে জল ঝরে।
‎বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে
‎যাচ্ছে,
‎রাস্তা, মাঠ-ঘাট, নদী পরিষ্কার
‎হচ্ছে।

‎বৃষ্টির পানি পেয়ে গাছের রং
‎বদলে যাচ্ছে,
‎গাছের পাতা ঘন সবুজে
‎জাগছে।
‎জমিতে কৃষকেরা কাজ করছে,
‎দেখতেই অপরূপ লাগছে।

‎টিনের চাল থেকে টিপটিপ
‎শব্দ করে জল পড়ছে,
‎শব্দগুলো মধুময় হচ্ছে,
‎শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।

‎১১-০৭-২০২৪