সর্ব-সেরা,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
লিখতে যদিও সবাই পারেন,
হয় কী তবুও সেরা?
মহান প্রভুর মহিমা দিয়ে
নয় যদি কেউ ঘেরা !
শ্রেষ্ঠ কবি হলেন তিনি-ই
কাব্য ভুবন মাঝে
মহান প্রভুর প্রশংসাতে
যে জন সকল কাজে।
কলম চালায় বাস্তবতায়
ঘোড়ার ডিম-টি রেখে,
গণ-মানুষের হৃদয়ে থাকার
কঠিন স্বপ্ন দেখে।
শ্রেষ্ঠ কবি হলেন তিনি,
যে-ই সবার আপন।
সর্ব-সেরা সেই কবিকেই
খুঁজছে আমার মন।
চরণ ধুলি নিতেই তাঁহার
ব্যাকুল থেকেছি মনে,
পাবো কী আদৌও তাঁহার দেখা !
ক্ষণিক জীবনে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন