" গণতন্ত্র "
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
হতবাক আমি হয়েছি তোদের
এহেন কান্ড দেখে,
গণতন্ত্রের বুলি আওড়াস
বুটের নিচেই রেখে।
গণতন্ত্র-ই হচ্ছে যখন
বুটের তলায় পিষ্ট,
এই কী তোদের মানবিকতা
বল ওহে পাপিষ্ঠ।
চাই না এমন গণতন্ত্র
সভ্য-স্বাধীন দেশে,
দেখতে চাই না এই জমিনে
স্বৈরাচারের বেশে।
কোমলমতি ছাত্র যখন
রাজপথে হয় লাশ,
গণতন্ত্রের কবর দিয়ে
বল সবে সাব্বাশ।
দেশের মানুষ না পায় যদি
ইনসাফ-অধিকার,
রাজপথে না নামবে কেন
রুখিতে স্বৈরাচার?
পা-চাটা সেই কুকুর গুলো
দিচ্ছে ওদের হানা,
গণতন্ত্রের কোন আর্টিকেল
পাওনা চাইতে মানা?
চাই না এহেন গণতন্ত্র
চাই না স্বৈরাচার,
এক দফা এক দাবী আমাদের
স্বাধীন বাংলা ছাড়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি