নিমন্ত্রণে...
...এ্যানী,
ভ্রমণ পিপাসু যারা
আসতে পারেন তারা,
আলীকদমে দেখার মত
রূপ-লাবণ্যে ভরা...
দেখবে তথায় নয়নাভিরাম
প্রভুর মহিমা যত ;
মুছতে পারে হৃদয়ে থাকা
হাজার ব্যথার ক্ষত ।
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে তুমি
ভাসতে পারিবে মেঘে,
অনন্য সব দৃশ্য দেখিতে
আসিও ঝড়ের বেগে ।
নীল-নীলিমায় হারিয়ে যেতে
ইচ্ছে জাগিলে মনে,
আলীকদমে-ই আসতে পারো
এ্যানী'র নিমন্ত্রনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন