মোমের জীবন...
এ্যানী 🔖
মোমের জীবন নিয়ে কখনো
ভাবতে যদি বন্ধু তুমি,
জন্ম তোমার স্বার্থক হতো
স্বার্থক তব জন্মভূমি।
মোমের মতো জ্বলতে শিখো
গলতে শিখো বেশ;
আগুন হয়ে কারোর জীবন
করতে যেওনা শেষ।
মানুষ হলে মনুষ্যত্বের
জাগাও বিবেকটা-কে
সব ক্ষমতার মালিক প্রভু
ধ্বংস না যেন রাখে।
লুকিং গ্লাসের সামনে গিয়ে
নিজেকে যেমন দেখো?
আপন বিবেক দিয়েই নিজের
কাজের খেয়াল রেখো!
প্রভুর কাছে সবার গোপন
আছে নিশ্চিত জানা,
নির্জনে চাও মহান প্রভুর
দয়ায় মার্জনা !!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন