কবিতা — ছিটকিনি

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

ছিটকিনিটা আলগা হয়ে গেছে
বারবার নিজের থেকেই দরজাটা খুলে যায়
আমি তাকিয়ে থাকি
অভ্যাস বশে তাকিয়ে থাকতেই হয়
কেউ নেই
অন্ধকার
এক ঝলক বিরক্তি
এক ঝলক রাগ
এক ঝলক অবিশ্বাস।

১০২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা