কবিতা — ডাস্টবিন

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ
তারপর চিৎকার, ‘ময়লা আছে?’
ছুটে যাই। উপুড় করে দিই ডাস্টবিন।
ভাবি যদি সব ময়লা উজাড় করে দিতে পারতাম!
পারি না।
কিছুটা ময়লা থেকেই যায় একোণে-ওকোণে, মনে।

৯৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা