অরণি বসু

কবিতা - ফেরা

অরণি বসু
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

যে যায় সে যদি ফিরেও আসে
সেভাবে ফেরে না।
কিছুটা বুঝসুঝ, কিছুটা সমঝোতা গড়ে ওঠে
মুঠোর ভিতর তবুও কিছুটা রাগ-দুঃখ-অভিমান রয়ে যায়।

পুরোনো দিনের হাঁটাচলা, হাসি ঠাট্টা,
মেনে নেওয়া, মানিয়ে নেওয়া চলতে থাকে আবার—
তবু কাটা দাগ, তবু চিড়্‌-ফাট।

যে যায় সে যদি ফিরেও আসে
সম্পূর্ণ ফেরে না।

পরে পড়বো
৯১
মন্তব্য করতে ক্লিক করুন