কবিতা — কড়া

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

বেরিয়ে পড়ি পথে, কড়া নাড়তে নাড়তে যাই—
কেউ সাড়া দেয়, কেউ দেয় না,
কেউ জাগে, কেউ জাগে না।
কড়া নাড়তে নাড়তে এগিয়ে যাই—
ঘৃণা – তাচ্ছিল্য – হাততালি – শুভেচ্ছা।

অন্যের কড়া নেড়ে নেড়ে নিজেকেই জাগিয়ে রাখতে চাই।

৯৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা