কবিতা — সকাল

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

এই সকালে একটু আলো মুঠো খুলে ছড়িয়ে দিলে
দুঃখগুলো বৃষ্টি হয়ে পড়ল ঝরে মাটির বুকে
বুকের থেকে ভার নেমে যায়
মন্দভালোর এই তো জীবন
আলোয়কালোয় মাখামাখি
একটু মজা একটু হাসি খুঁজতে খুঁজতে
দৌড়ে আসি তোমার কাছে
তুমি তখন অন্নপূর্ণা
তুমি তখন কল্পতরু
মুঠো খুলে উড়িয়ে দিলে আলোর পাখি

১১০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা