কবিতা — সমর্পণ

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ অনুকাব্য

কোনো ওজর চলবে না
শুধু সহ্য করে যেতে হবে
যে ভাবে অঝোর বৃষ্টিকে সহ্য করে
টিনের চাল।

তাথই-তাথই, সারারাত, হে নটরাজ—

তারপর আপাতত শান্তিকল্যাণ, জল শুধু জল

থই থই।

১৪৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা