কবিতা — তাকে জাগিও না

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

হইচই, কোলাহল, তুমুল বাক্‌বিতণ্ডা আর অস্ত্রের দাপাদাপি এড়িয়ে
যে শিশু এক পেট খিদে নিয়ে একা একা ঘুমিয়ে পড়েছে
তাকে জাগিও না।
সে হয়তো স্বপ্ন দেখছে গরম ভাতের,
আরও কটা বাচ্ছা-কাচ্ছা জুটিয়ে
সে হয়তো স্বপ্নে খোলা মাঠে লাল বেলুন নিয়ে খেলা করছে
তাকে জাগিও না।
জেগে উঠলেই তাকে এক ভয়ংকর নরকের মধ্যে ঢুকে পড়তে হবে,
যেখানে শুধু হিংসা আর লোভ কথা বলে।

১৩৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা