তুমি না ভালোবাসলে
জানতেই পারতাম না 'ভালোবাসা' একটা অধ্যায়
যে অধ্যায়ের কোনো শেষ নেই,
যেমন 'ভালোবাসা'র কোনো শেষ নেই
তেমনি এই অধ্যায়েরও কোনো শেষ নেই।
তুমি না ভালোবাসলে
এত সুন্দর ক'রে জীবন কাটাতে পারতাম না
আমার জীবনটা একা হয়েই থাকত।
তুমি না ভালোবাসলে
'ভালোবাসা' আমার কাছে দুঃখময় হয়ে থাকত
কিন্তু এখন 'ভালোবাসা' আমার কাছে সুখময়।
তুমি না ভালোবাসলে
গোলাপ ফুল ভালো করে দেখা হ'ত না
এখন খুব ভালো করে দেখি।
তুমি না ভালোবাসলে
তোমার এই মিষ্টি হাত দুটো ধ'রে
তোমাকে কাছে টেনে নিতে পারতাম না।
তুমি না ভালোবাসলে
তোমাকে জড়িয়ে ধ'রে
তোমার কপালে চুমু দিতে পারতাম না।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৬
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন