অতুলপ্রসাদ সেন

কবিতা - আমায় রাখতে যদি আপন ঘরে

অতুলপ্রসাদ সেন
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

আমায় রাখতে যদি আপন ঘরে,
বিশ্বঘরে পেতাম না ঠাঁই,
দু’জন যদি হতো আপন
হত না মোর আপন সবাই।

নিত্য আমি অনিত্যরে
আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে,
কেড়ে নিলে দয়া ক’রে
তাই হে চির, তোমারে চাই।

সবাই যেচে দিত যখন,
গরব করে নিই নি তখন,
পরে আমায় কাঙাল পেয়ে
বলত সবাই, “নাই গো নাই”।

তোমার চরণ পেয়ে হরি
আজকে আমি হেসে ম’রি,
কি ছাই নিয়ে ছিলাম আমি
হায় রে, কি ধন চাহি নাই।

পরে পড়বো
১৭৩
মন্তব্য করতে ক্লিক করুন