অতুলপ্রসাদ সেন

কবিতা - এমন বাদলে তুমি কোথা

অতুলপ্রসাদ সেন
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

এমন বাদলে তুমি কোথা,
বঁধু এমন বাদলে তুমি কোথা –
আজি পড়িছে মনে মম কত কথা,
এমন বাদলে তুমি কোথা।

গিয়াছে রবিশশী গগন ছাড়ি,
বরষে বরষা বিরহ বাড়ি,
আজিকে মন চায়, জানাতে তোমায়,
হৃদয়ে-হৃদয়ে শত ব্যথা।
বঁধু এমন বাদলে তুমি কোথা –

দমকে দামিনী বিকট হাসে,
গরজে ঘনঘন, মরি যে ত্রাসে,
এমন দিনে হায়, ভয়-নিবারি,
তাহার বাহুপরে রাখি মাথা।

এমন বাদলে তুমি কোথা,
বঁধু এমন বাদলে তুমি কোথা –
আজ পড়িছে মনে মম কত কথা,
এমন বাদলে তুমি কোথা।

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন