অতুলপ্রসাদ সেন

কবিতা - যাব না ঘরে

অতুলপ্রসাদ সেন
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা, গান

যাব না, যাব না, যাব না ঘরে,
বাহির করেছে পাগল মোরে।

বনের বিজনে মৃদুল বায়,
দুলে দুলে ফুল বলে আমায়,
‘ঘরের বাহিরে ফুটিবি আয়
পুলক-ভরে’।

আকাশের দু-তীরে দু-বেলা
আলো কালো করে হোলিখেলা,
আমার পরাণে লেগেছে রঙ
কালোর ‘পরে।

নীল স্বরে হেমতরী-‘পরে
হাসে নব বিধু লাজ-ভরে,
‘এসো বঁধু’ ব’লে ডাকে মোরে
মোহন সুরে।

পরে পড়বো
১৫১
মন্তব্য করতে ক্লিক করুন