প্রথম অন্ধকার
শেষ দিয়ে শুরু করেছি আমি
শুরু দিয়ে শেষ করবো বলে
পূর্ণ বিরামের শেষে আরেকটা
বাক্য যেমন -অথবা
আরেকটা বই
অথচ এসবের শেষে
শূন্যতা পাবো বলে যদি
স্পর্শহীন হই
ব্যর্থ প্রেমের মতো
যে-সব নিরুচ্চারিত শব্দতা
এতদিন ভেবেছি দরকারি
সেই সব শূন্য হওয়ার ইচ্ছেকে যদি
শূন্যতা দিতে পারি
চাষাদের মতো রোজ ভোর রাতে
ফসলের স্বপ্ন দিয়ে করেছি ফলার
মানুষের কাছে
মানুষের যা কিছু রয়েছে বলার
সেই সব শব্দময় ঈশ্বরী আলো
যদি ফিরিয়ে দি -
যদি চাই
প্রথম অন্ধকার ?
যেখানে আমি ছাড়া আর কিছু
হবেনা আমার |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন