ভালোবাসা নিভে গেলে
মানুষের আর কোনো দুঃখ থাকবেনা
ভালোবাসা নিভে গেলে
মানুষের আর কোনো দুঃখ থাকবেনা
থাকবেনা শেষ দেখা
দূরবর্তী কোনো এক মানুষীর মুখ
ভালোবাসা নিভে গেলে
পৃথিবীতে আর কোনোদিনও
সন্ধ্যা নামবেনা
অথবা সন্ধিক্ষণের শেষে ছায়া ছায়া
স্মৃতিরাও থাকবেনা আর
বড়ো বেশি ক্লান্তিকর
মানুষের স্মৃতি
মৃত সব প্রেমের শ্মশানে
নাভিমূল পাবে বলে বসে থাকে
অনন্ত সময় ।
ভালোবাসা নিভে গেলে
কেউ আর দরজা বানাবে না
পৃথিবীর প্রতিটা দরজার পাশে
শেষ দেখা মনে রাখবেনা কেউ
ভালোবাসা নিভে গেলে
মানুষের আর কোনো দুঃখ থাকবেনা ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন