আজাহার রাজা

কবিতা - প্রশ্নমালার কাঠগড়ায়

আজাহার রাজা
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা
ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে
ন্যায় বিধান, আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন ।
প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার,
চিন্তার গভীরতম স্তরে অবগাহন ছিন্ন অহংকারের বহুপল আবরণ ।

কাঠগড়া নির্মিত আকাঙ্ক্ষা পরিতৃপ্তির মধ্যবর্তী অতল ফাঁকে,
প্রত্যাশা দীর্ঘকাল উপবাসী, প্রাপ্তি ক্লান্ত অনুশোচনায় নতশির।
সুখ ক্ষণভঙ্গুর অনুষঙ্গ পূর্ণতার প্রত্যয়ে জন্মে
বিস্তৃত অপূর্ণতার মহাদেশ নির্বাসন রচনা করে ।

নৈতিক দণ্ডাধিকারী নির্লিপ্ত প্রত্যক্ষদর্শী—
দোষ-গুণের বিভাজন আত্মপ্রবঞ্চনা নৈঃশব্দ্যের রূপ।
কাঠগড়ায় ভাষা ক্লান্ত, মহৎ বলে পরিচিত সমস্ত ধারণা
নিজস্ব সীমাবদ্ধতায় সংকুচিত হয়।

উদ্ভাসিত কঠিন জ্ঞান অসন্তোষ ব্যর্থতার দাগে
চেতনার বিকাশধারা ভাঙন-পতন উত্তরণের পূর্বশর্ত।
অন্তর্লীন তীর্থক্ষেত্র উত্তর অনাবশ্যক,
দায়স্বীকারই মুক্তির একমাত্র শুদ্ধ ব্যাকরণ।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন