কবিতা — অন্তরবাস

তোমার চোখে তাকালে—
আমি দেখি ভাতের হাঁড়ি ফেটে যাওয়া শব্দ,
শুকনো রুটির পাশে বসে থাকা
অর্ধেক মানুষ।

ভিড়ের ভেতর দাঁড়িয়ে—
আমরা ভদ্রতার জামা পরে থাকি,
কিন্তু ভেতরে
চোখগুলো কেমন যেন হিসেব কষে
কে কাকে গিলে খাবে আগে।

রাস্তার ধারে এক শিশুর কান্না—
দুধ নয়,
সমাজের নোংরা ধুলো গিলছে;
আমরা পাশ কাটিয়ে যাই,
আর নিজেদের মানুষ বলি।

রাত নামলে
আলো নয়,
লজ্জাগুলোই নিভে যায় আগে।
……

৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা