রোদে পোড়ে না শরীর—
পোড়ে রাষ্ট্রের চোখ।
ঝলসানো স্তন।
যে দিন পুরুষত্বকে নত করল,
সেই দিনই কানাইয়ের বাঁশি
শিখে নিল ঐক্যের ভাষা।
আমি কখনও শুষ্ক রস পান করিনি—
আমার দুধে ছিল অনাহারের নুন,
আমার নদীচড়ে উড়েছে
নীল বালিহাস,
অবহেলার বিরুদ্ধে উড়ন্ত পাখি।
যে স্তনকে লজ্জা বলা হয়েছিল,
সেই স্তনই বুক চিতিয়ে মানুষ গড়ে,
কারণ মাতৃত্ব কখনও পরাজিত হয় না।
জলদাপাড়ার অভয়অরণ্যে
আমি সম্প্রীতিকে মুক্ত করে দিই—
বন্দুক নয়,
ঝলসানো স্তনই একফালি ঈদের চাঁদের আলো ছড়ায় ।


মন্তব্য করতে ক্লিক করুন