আজিজুল হক

কবিতা - নিষিদ্ধ খতিয়ান

আজিজুল হক

মইনুলের পথটা
দোলং-এর কাঁদায় এখন নিমজ্জিত স্মৃতি—
পায়ের চিহ্নগুলো মুছে গেছে,
শুধু থাকে মাটির গোপন উচ্চারণ।

নিবারণের জমিতে
ধান নয়, সীতা জন্মায়—
সময় যেন ফসল বদলে দিয়েছে।

চায়ের ধোঁয়ায়
দু’জন মানুষ বসে
অবয়বহীন হৃদয়!,
শুধু একসাথে থাকার অভ্যাস।

দূরে কোথাও বাঁশি বাজে—
নাকি বাতাসই মানুষ হয়ে ওঠে?
মহম্মাদি চাঁদ শিবের জটায়।

ওরা হারায়—
কোনো বিপর্যয়ে নয়,
একটা নিষিদ্ধ সখ্যতায়।
………. ……….

পরে পড়বো

মন্তব্য করুন