"হৃদয়ের হাতছানি"
@দীপ্তদীপ বিশ্বাস (Diptodip).
হৃদয়টা উদ্বাস্তুর মতো গৃহহীন হয়ে পড়েছে,
তার অধিকারে নেই এক টুকরো জমিন—কিনে দিতেও পারিনি;
হয় নাই ঠাঁই তার কারো বুক জুড়ে।
সে অলিখিত প্রেমের জীবন-সংলাপখানি
অভিশপ্ত হৃদয়ের কুঠিরায় বসে অপেক্ষারত, কেউ আসবে!
শুনছো, ওগো মেঘ!
তোমার তো নীল আকাশে বাড়ি,
তার সবটুকু বুক জুড়ে তোমার বাস;
আমায় দেবে নাকি এক টুকরো আকাশখানি?
বৃষ্টি! তোমার তো মেঘের দেশে ঘর,
না জানি কত অপেক্ষার আক্ষেপ নিয়ে পৃথিবীর বুকে ঝরে পড়ো;
আমায় দেবে নাকি এক টুকরো মেঘ, উড়োচিঠিদের স্বপ্ন!
ওগো পথিকপাখি! উড়ে যাও কোন ঠিকানায়?
দেবে নাকি ডানা দুটি খানি—দেবে নাকি একটু স্বাধীনতা?
ভয় নেই, অধিকারের ভাগ চাইনে—
আমার টুকুই আমার থাক!
end...
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি