"পৃথিবীর বুকে ক্ষত"
@দীপ্তদীপ বিশ্বাস (Diptodip Biswas)
মানুষ, তুমি ভালো নেই।
তবে বহুকাল পরে আমি বড় ভালো আছি।
নেই দূষণ, নেই রাস্তার কোলাহল, বাক্সবন্দী এ শহরতলি।
মৃত্যুমিছিলে সভ্যতার চাকা—জীবন হয়েছে নিরুপায়!
বলি কি মানুষ, টাকা জীবনের চেয়ে বড় নয়?
আমি তো চেয়েছিলাম সবুজের মিছিল,
চেয়েছিলাম শুধু জীব-জীবনের সমারোহ।
কী দিলে?
জীবন যাতনায় ঘেরা কংক্রিটের আস্তরণ!
আমার ক্ষত-বিক্ষত হৃদয় দেখো—
ফুসফুসে ভরা বিষাক্ত বায়ুমণ্ডল।
কত হাজার হাজার সভ্যতা এই বুকে জন্ম দিলাম,
কত উল্কাপিণ্ডের অজস্র আঘাত এ বুকে সয়ে নিলাম।
বহু যন্ত্রণার ইতিহাস জমে আছে এই বুকে পাণ্ডুলিপি হয়ে;
কভু সয়েছি প্রজন্মের প্রসব-যন্ত্রণা,
কভু জরাজীর্ণ হয়েছি মৃত্যুমিছিলে,
কভু দাউদাউ করে জ্বলেছে আগুন,
কভু ভেসেছি প্লাবনের অশ্রুজলে।
আমি তো চেয়েছিলাম শুধু ভালোবাসা, অত্যাচার চাইনি;
চেয়েছি সকলের মাঝে বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের বন্ধন।
বহুকাল পরে আজ ঘুম থেকে জেগে উঠে
শুনেছি ভোরের দোয়েল-ফিঙে,
দেখেছি বৈচিত্র্যের নতুন সকাল।
সবুজে সবুজ মেতে উঠেছে নতুন আন্দোলনে,
বেঁচে থাকুক এই সময়।।
আমার তো যাওয়ার সময় হলো,
আসি বন্ধু, আবার দেখা হবে—
এমন চিরসবুজের গহীন মায়াবী অরণ্যে।।
~End ~
কবিতা — পৃথিবীর বুকে ক্ষত @দীপ্তদীপ বিশ্বাস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকৃতির কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৫৯
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম